সোমবার ১৫ জুন ২০২৬
Online Edition

৪ দফা দাবিতে ব্রাক্ষণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্সদের ৭২ ঘণ্টার কর্মবিরতী চলছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাক্ষণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্সদের উদ্যোগে ৭২ ঘন্টার কর্মবিরতী শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে ৪ দফা দাবিতে এ কর্মবিরতী চলাকালে ঘাটুরাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গনে কুমিল্লা- সিলেট মহাসড়কে মিটার রিডার্স ও ম্যাসেঞ্জার্সরা অতিরিক্ত কাজের বোঝা , ছাঁটাই বন্ধ ও ,চাকরি নিয়মিত করণ সহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় বক্তব্য রাখেন মিটার রিডার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কোষাধক্ষ্য মোঃ সালাউদ্দিন প্রমুখ। বক্তারা শ্রমিক ছাঁটাই ও হয়রানি বন্ধসহ চাকরি স্থায়ী করণের দাবি জানান। তারা আরো জানান, দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ